আইসোলেটেড এপিসোডস_২

- খেতে বসেও ফোন টা লাগবে তোর??
- আররে দাঁড়াও না, বলছি ওই একটা ফটো নেব
- মানে? এই আলুসিদ্ধ, ডাল, ভাতের ছবি???
- আরে মা তুমি জানোনা, এখন তো এটাই ফটোজেনিক।
- তাই নাকি?? তোরা পারিস ও, মরতে বসেও ফটোজেনিক 🙄
- তুমি কি বুঝবে, জানেমান, এই মায়া হাতে মাখা তুলতুলে স্বর্গ আর ঐ তোমার হাতের ছোঁয়ার অমৃত ডাল, ধারে কাছে আসবে কেউ??
- তবে যে শেষ দিনের অফিস ফেরত, চিংড়ি মালাইকারি না কিসের কথা বলছিলি, ওসব গুজব নাকি??
- offo, সে যাই হোক, এই একুশ দিন গুজবে কান দিওনা, আতঙ্ক থুড়ি লোভ ছড়িও না প্লিজ।।
আর এক হাতা ডাল দাও দিকি।।

Comments

Popular posts from this blog

"নারী চরিত্র বেজায় জটিল"

আইসোলেটেড এপিসোডস_৫

গুলমোহর 💮