Posts

ওপাড়ে

তোমার সাথে রডোডেনড্রন দেখার কথা ছিল আমার। ক্যামেলিয়া, অর্কিড সাজানো বারান্দায় আমার অপেক্ষা করার ছিল তোমার। অপেক্ষা করছো এখন ও?? আজ তোমায় খুব মনে পড়ছে যেন, আজ প্রায় বছর সাতেক পর তোমার সাথে দেখা হবে আবার। খুব মনে পড়ছে, তোমার সাথে প্রথম দেখা। কলেজ ফেরত, রিবন, লজেন্স, হাওয়াই মিঠে নিয়ে, আমার জন্য স্কুলের সামনে তোমার অপেক্ষা।। ছাদের ওপর হাতে হাত রেখে, তোমার গলায় প্রথম সুনীল গাঙ্গুলী শোনা, ইউনিভার্সিটি ফেরত ট্রাম, আর তোমার ফু য়ে ঠান্ডা হওয়া এক ভাঁড় চা, মনে আছে গো তোমার? সেই যে সেই ফাল্গুনে, আমার খোপায় বোগেনভিলিয়া গুঁজতে গিয়ে, বাবার হাতে ধরা পড়লে, ভেবেছিলাম সব রূপকথা শেষ। কিন্তু তুমি কথা রেখেছিলে, অগ্নিসাক্ষী রেখে, রোজ খোঁপা সাজানোর দায়িত্ব নিয়েছিলে তুমিই। খুব মনে পড়ছে, চারপাশে ধূপের গন্ধ, তোমায় স্পষ্ট দেখতে পারছি আমি, দেখতে পারছি, আমাদের বিয়াল্লিশ বছরের সংসার, আমার সিঁদুর লেগে থাকা, তোমার পাঞ্জাবি। আমার আঁচলে বেঁধে রাখা তোমার আনা কাজল কৌটো। অয়ন কে প্রথম কোলে নিয়ে, তোমার ছেলেমানুষি। দোলের শান্তিনিকেতন, তোমার রিটায়ারমেন্ট এর পর আগ্রা, আর ঐ অয়ন এর ক্লাস ফাইভ এর গরমের  ছুট...

সহস্র রাত, সহস্র শীত 🍁

এমনিভাবেই সহস্র দিন পেরিয়ে এসেও, গোলাপ কাটা আটকে থাকে, খোপার ভাজেই। তেমনি ভাবেই, হাজার শরীর ডিঙিয়ে এসেও, গোপন কোনো স্বপ্ন থাকে, পুরনো এক বুকের খাজেই।। এমনিভাবেই সহস্র দিন পেরিয়ে এসেও, মফস্বলের সন্ধে নামে, মর্জিমাফিক চায়ের ঠেকে, অনেক সকাল পেরিয়ে এসেও, গভীর রাতে, একলা মেয়ে, শীতপোশাকে, ভাঙা প্রেমের গন্ধ শোকে।। এমনিভাবেই সহস্র দিন পেরিয়ে এসেও, কাঁদছো তুমি চিলেকোঠায়, ফোন আসেনি । অনেক পাহাড় ডিঙিয়ে আসা, সব হারানো, দিদার কাছে, আজ ও নাকি, ভালোবাসার কাছে ফেরার ডাক আসেনি।। এমনিভাবেই সহস্র দিন পেরিয়ে এসেও, আজও তুমি, একটা চিঠিই লুকিয়ে পড়ো, যেমন ভাবে, আজ ও তুমি অনেক শীতেও নীলচে হলুদ মাফলার টাই জড়িয়ে ধরো।। এমনিভাবেই সহস্র দিন পেরিয়ে এসেও, যেই ছেলেটা তোমার জন্য শীত আগলাবে, মুঠোয় ক্রিমের কৌটো রেখে, তার জন্যই দিন খোয়ানো, বিকেল বেলার ব্যালকনিতে, তোমার কলম থাকবে জেগে।। এমনিভাবেই পেরিয়ে যাবে সহস্র দিন, সহস্র রাত, এমনি ভাবেই শীত চাদরে, লুকিয়ে যাবে শহরতলি।। এমনি ভাবেই স্কার্ফ পেচানো একটা মেয়ে, অপেক্ষাতে থাকবে বসে, গলির মোড়ে সহস্র রাত, সহস্র শীত।।।

শেষ দেখা

এই আমাদের শেষ দেখা, হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যের মাঝে, কোনো এক কাঠের রিসর্টে এই আমাদের শেষ তিনদিন।। শীততাপ নিয়ন্ত্রিত, রেলগাড়ির কামরায়, দুজোড়া চোখ, কামুক হতে চাইছে প্রতিটা চলে যাওয়া মুহুর্তে।। এই আমাদের শেষ দেখা।। প্রতিবারের মতোই, তোমার শেষ ডাক ও অবজ্ঞা করতে পারিনি আমি, তোমার সাথে কখনো রাত দেখা হয়নি আমার।। তাই তোমার ডাক, নিশির মতো টেনেছিল আমায়, শর্ত তিন দিন পর, স্টেশনের ওই বড় ঘড়ির নিচে, রাস্তা আলাদা হবে আমাদের, যা আর কোনদিন মিলবেনা।। এই আমাদের শেষ দেখা।। এখন ঘড়ির কাটায় ৩টে, সূর্যের আলো নিভে এসেছে প্রায়, তবু গভীর অরণ্যের ফাক ফোকর দিয়ে তীক্ষ্ণ দাঁত বসাতে চাইছে, আমাদের শেষ দিন যাপনে, খোলা বারান্দায় বসে শোনা যাচ্ছে, অচেনা কোনো পাখি, কিংবা বিষাক্ত কোনো শ্বাপদ। আমাদের মাঝে চায়ের কাপের ধোয়া মিশে যাচ্ছে, সুদূর আকাশে। এই আমাদের শেষ দেখা।। সন্ধেটাকে তোমার পছন্দের স্পাইরাল মোমে সাজিয়ে দিলাম আমি, বাইরে পূর্ণিমার পূর্ণ চন্দ্রালোক, কাঁচের জানলায় লেপ্টে যাওয়া, আমার স্তনবৃন্ত, তুমি উম্মত্ত হয়ে সোহাগে রাঙিয়ে দিচ্ছো, আমার বক্ষদেশ, উরু, নিতম্ব, যোনিপথ।। প্রথমবারের চেয়ে অনেক তীক্ষ...

October 🌼

তোমাকে আজকাল বড্ড আবছা মনে পড়ে জানো?? এ শহরে পুজো এসেছে আবার, তোমার গায়ের মতো শিউলি ফুলের গন্ধ আজকের হাওয়ায়, সারা রাত  তোমায় মনে পড়ে, তোমার আবদার, নীল খাম, আমার প্রিয় ডিও তোমার গায়ে, ভোরের দিকে অগোছালো শব্দ আসে আমার, খাতা পেন, ছুঁতে গেলেই হারিয়ে যায়।। ভোরের কাশফুলের হাওয়ায়, পাশের ছাদে, একটা সবজে শাড়ি ওড়ে, একটা না হওয়া সংসারের গন্ধ,শাড়িটার আঁচলে।। ওকে তোমার কথা বলিনি আমি, যেমন সেদিন মা কেও বলতে পারিনি, এখন মাঝেমধ্যে, এক কানের ঝুমকো পড়তে ভুলে যাই।। সহজ পাঠ আঁকা শাড়ি, আর কাঠের চুরির মতো স্বাভাবিক লাগে, আয়নায় তাকালে।। তুমিও বোধ হয় বাড়ি ফেরনা পুজোয় আর।। দুগ্গা মা কে দেখলে, বুকের কাছটায় মোচড় দেয়।। ঢাকের আওয়াজে খুব তেষ্টা পায় আজকাল, ধূপের গন্ধে ঘুম, আলোর চমকে চোখ বুজে আসে, ষষ্ঠীতে চা, সপ্তমী তে কফি, এইভাবেই দশমী এসে যায় আমার।। অঞ্জলী যায়, সন্ধি পুজো যায়, কাঠামো ভেসে যায় বহুবার।। শুধু তোমার মত কেউ জড়িয়ে ধরলে, শিউলি ফুলের গন্ধ পাইনা আর।।।।

এই শহরে ❤️

এই শহরের সব পুরোনো পাতার একটা তোমার মত নিব কলম চাই জানো?? হলদেটে পাতার গায়ে, তোমার মন খারাপি গাঢ় রঙ, কোথাও বা, ভুল লেখার নাম করে, তোমার একটু ছড়িয়ে পড়া, কিংবা তোমার অন্যমনস্কতায়, হলদে পাতার নষ্ট হয়ে যাওয়া।। তাই না??? এই শহরের সব দলা পাকানো কাগজের  তোমার মত একটা ডাস্টবিন চাই জানো?? সারা রাত ধরে সেই ভুল কবিতা কিংবা চিঠি পড়বে তুমি, মনে মনে চাইবে, আর কোনো কাগজ না আসুক তোমার ওপর, এরপরের সব লেখা, ঠিকানা পাক, তুমি এই ভুল লেখার ভাজেই গল্প বুনবে, না হয়।। তাই না??? এই শহরের সব পুরোনো কার্নিশের একটা তোমার মত পায়রা চাই জানো?? তোমাদের নিঃস্বতা ঘুলঘুলিতে বাসা বাধবে, খুব বৃষ্টিতে তোমাকে আগলে রাখবে ও, প্রোমোটার; জানলা,দরজা, গ্রিল ভাঙতে এলে, দুজনে একসাথে রাত জাগবে না হয়, অন্য সঙ্গী নিয়ে এলে কপট অভিমানী হবে তোমার প্রিয় কার্নিশ।। তাই না??? এই শহরের প্রতিটা ব্যস্ত মোড়ের, তোমার মত একটা হলুদ ট্যাক্সি চাই , জানো? বোকা যানজট এ আটকে তোমাদের প্রাচীন লাগবে দেখতে, তোমার মাথায় আটকে থাকা বোগেনভিলিয়াদের সরিয়ে দেবে, ও দুজন অশিতীপর বৃদ্ধ তোমায়, কফিহাউস, এর দিকে নিয়ে গেলে যানজট কাটবে শহরের।। ...

বাবাকে 🙏🏻

আকাশ থেকে তারা খসার পরে, মাটির বুকে গভীর হয় ক্ষত, তেমন করেই তোমার চলে যাওয়া, আমার ভেতর উলকাপাতের মত।। আমার মতো রাগ ছিলনা তোমার অভিমান ও নেহাতই খুব কম ই, তবুও এই চলে যাওয়ার মানে, গভীর ভেবেও বুঝতে পেরেছি কই ?? বুকের ভেতর কান্না চেপে রেখে, আগলে গেছি, তোমার আমার বিকাল। ওই রাস্তায় হাঁটতে পারিনা আর, যে পথ দিয়ে এগিয়েছিল বিষন্ন সেই সকাল।। বলছে সবাই, রাখতে হবে খেয়াল অনেকটা পথ হাঁটতে হবে আমায়, ঘোর বর্ষায় ও কাঁধ পাবনা আমি, হাত পাবনা, তোমার পকেট, জামায়।। এরম করেই একলা সকাল হবে, তোমায় ছাড়াই ঘুম আসবে রাতে।। ঠিক কতটা একলা হবো আমি, মাঝ রাস্তায় বলবো আমি কাকে ??

অসমবয়েসী প্রেমিককে

তুমি তখন অষ্টাদশের গালিব, আমার তখন একুশ ছোঁয়া রুমি। এমনটাই যে ঘটবে সবার শেষে দুঃস্বপ্নেও ভেবেছিলে তুমি ?? ফুরিয়ে এলো তোমার প্রেমিকারা তুমি তখন কলেজ চায়ের ঠেকে। আমিও শাখা ভাঙতে বসে ঘাটে, শাড়ির আঁচল আটকে ফেলি,তোমার মৃত প্রেমের খাটে।। তোমার বয়েস আমার বুকের খাজে, আটকে গিয়েও, তাকায়নি আর ফিরে, আমিও তোমায় আঁচল দিয়ে বেঁধে, আটকে গেছি, তোমার কাঁধের তিলে।। এমনিভাবেই রাত বেড়েছে ভোরে, শরীর সুতোয় সেলাই করে তোমায়; আজ ও তবু, ঝগড়া ঝাটির শেষে, প্রথম দিনের গন্ধ তোমার জামায় ।।।