টেবিল টার্নার 🎨

প্রাক্তন প্রেমিকের প্রেমিকার সঙ্গে মুখোমুখি এক টেবিলে বসেছো কখনো?? প্রচ্ছন্ন আগুন তোমার চোখে, আর তার চোখ বৃষ্টি ভেজা বসন্তের মত স্নিগ্ধ।
ওরা দুজন রোজ দিনের শেষে অন্তত মুঠোফোনে একে অপরকে কাছে টানে, একসাথে থাকার রিহার্সাল করে, প্রত্যহ আয়নায় দাঁড়িয়ে বলে -  "আমি ওকে ছাড়া বাঁচব না!!!" আর কোনো রং চেনেইনা ওরা...

টেবিল টার্ন করে, তুমি ট্রুথ সিলেক্ট করো, তোমার আয়নার রং বসন্তের মত, মুখ দেখা যায় না ওতে। তবু সকালে উঠে রোজ বল "আমি পারবো!!"
বাইপাসের পাশের কোনো হোটেলের চার তলার কোনো ঘরে, তোমায় এলোমেলো করার পর যখন সে বলে, আমার অন্য কাজ আছে, তুমি অন্যের হতে পার।।  নরম চোখে আয়না দেখ তুমি।।

আয়না বলে ওঠে, তুমি পারবেই!!! 🎨

Comments

Popular posts from this blog

"নারী চরিত্র বেজায় জটিল"

আইসোলেটেড এপিসোডস_৫

গুলমোহর 💮