"নারী চরিত্র বেজায় জটিল"
ওদের বোধ হয় কখনোই বোঝা হয়ে ওঠেনা, আপনাদের বলুন?? অনেক সময় হয়তো সবটা জানাও হয়ে ওঠেনা।। এই যেমন সকালের এলার্ম টা পিছিয়ে দিয়ে খুশি হয় ওরা, কিংবা ভোর ৩টে ঘুম ভেঙে, আর কতটা ঘুমনো যায়, মেপে নিয়ে খুশি হয় ওরা। বাথরুমের দেয়ালে টিকটিকি দেখে, মাঝে মাঝে নকল চিৎকার করতে ও পছন্দ করে। আপনার সুপ্রভাত এর মেসেজ টা, একটু দেরিতে এলে রেগে যায় ওরা। চকোলেট সবটা খেয়ে নেওয়ার পর, প্যাকেট এর গায়ের ফ্যাট মেজর করে ভয় পায় ওরা। মাঝে মাঝে, মেকআপ না করে, রোদ মাখতে ভালো লাগে ওদের। কোনো একদিন সবাইকে না বলে একলা বেড়াতে যেতে ইচ্ছে করে ওদের। অন্য মেয়ের ছবিতে আপনাদের অহেতুক হৃদয় বিদারক মন্তব্য কিংবা রিয়্যাক্ট এ মেঘ জমে ওদের মনে। ওদের সামনে অন্য কারোর প্রশংসা আপনার বিপদের কারণ হতে পারে। খুব ঝড়ের সময় আপনার থেকে অহেতুক একটা মেসেজ না পেলে, ওদের ভেতর বৃষ্টি নামে। জানেন, রোজ সকালে রুটিন মেপে রান্না চাপাতে ইচ্ছে করেনা ওদের? এক আধটা রোববার সকালে আপনার হাতের অখাদ্য চা খেতেও ইচ্ছে হয় ওদের। মেঘলা আকাশে লালচে ঘুড়ি দেখলে ওদের হয়তো আপনার কথা মনে পড়ে। হঠাৎ কোনো বিকেলে ভোঁ কাট্টা শুনে, হয়তো বা একটু ডুকরে কেঁদে ওঠে, আপনি খবর...

Comments
Post a Comment