চিলেকোঠা



অর্নব কে নিজের কল্পনার সাথে কিছুতেই মেলাতে পারেনা ঝিলমিল…মদ গাজা লেট নাইট আড্ডা এসবের যতটা সীমার দাগ ঝিলমিল মনে মনে কাটতে পারে তার অনেক ওপর দিয়ে যায় ছেলেটা…আবার ঝিলমিলকে সব জানিয়ে…
ঝিলমিল ও বাড়াবাড়ি করেনা বেশী… কারণ ওর মনের মতো সো কলড পছন্দের ক্রাশ বা প্রাক্তনকে এত্ত পাগলামো করতে দেখেনি ঝিলমিল… ঘুম ভেঙে এর আগে কেউ ওকে সারপ্রাইজ দেয়নি… আপিস ছেড়ে আসেনি সযত্নে… ঝগড়ার পর সেধে কথা বলতে আসেনি… দশ মিনিট দেখবে বলে রাত জেগে এসে আধঘন্টা দাঁড়িয়ে থাকেনি… ডেট করতে রাইড চড়ায়নি… কমপ্লিমেন্টের বদলে মোটুরাম বলেনি… ফেসবুক প্রোফাইল মুখস্ত করেনি… কবিতার মানে না বুঝেও ঝিলমিলের জন্য এলোমেলো শব্দ সাজায়নি… স্বপ্ন না বুনে সত্যি দেখায়নি… ঝিলমিলের মার সামনে এসে মাথা তুলে দাঁড়ায়নি…
আর এই এত্ত অন্তমিলের মাঝে…ঝিলমিল দাড়ি কমা গুলিয়ে ফেলে…
চিলেকোঠায় ভিজে যাওয়ার পরও নিজেকে চার্চের মোমবাতির মত পবিত্র লাগে… তপোবনের মত নিশ্চিন্ত লাগে…
ঝিলমিলিয়ে ওঠে পাহাড়ী নদীর মত… <3

Comments

Popular posts from this blog

मेरा कुछ सामान...💐

ডিসেম্বরের চোদ্দ সেদিন

খোলা চিঠি।।