প্রিয় রঙের প্রতি



নীল রঙটা কখনোই তেমন পছন্দের ছিলনা..শুধু যেদিন অডিটোরিয়ামের কোণটায় হাতের চেটোয় আঙুল ছুঁয়ে ও ভালোবাসা এঁকেছিল.. সেদিন জেনেছিলাম অন্ধকারের ভিতরেও একটা নীল রং লুকিয়ে থাকে...
তারপর থেকেই সাইকেলের পেছনে ওকে আঁকড়ে রাখার রং নীল...
জানলা পাশের মন কেমনের রং নীল...
মনখারাপী ট্রামের রং নীল...
বৃষ্টি ভেজা রেড রোডের রং নীল...
আমার নখে লেগে থাকা.. ওর ঘামের টুকরোর রং ও নীল...
তারপরে হঠাতি এক নীল বিকেলে...
গল্পটা বেশী দূর এগোনোর আগেই ও যেদিন বলল... আমার সাথে আর এগোনো যায়না....
সেদিন দেখেছিলাম.............
চলে যাওয়ার রং গাঢ় নীল..............💙💙

Comments

Popular posts from this blog

मेरा कुछ सामान...💐

ডিসেম্বরের চোদ্দ সেদিন

খোলা চিঠি।।