ইলিশ...

শ্বশুরবাড়িতে আজ প্রথম ইলিশ রান্নার দিন রিন্টির...🎏
বাড়িতে যারা কুটোটা নাড়েনা..তাদের কাছে এ দিনটা একরকম অগ্নিপরীখখাই বটে...
সবাইকে পরিবেশনের পর..সবার দিকে একদৃষ্টে চেয়েছিল রিন্টি..ঠিক যেমন মাধ্যমিকের রেজাল্ট এর সময় ওয়েবসাইটে বাফারিং এর দিকে চেয়েছিল...

সবাইকে বেশ তৃপ্ত লাগল..
শ্বশুর বলল- "উফফ্ অমৃত"
শাশুরি হেসে বলল- "তবে আমার ছুটি...কি বলো...?"

রিন্টি খুশি হলেও..চোখের কোণে জল এল..বাড়িতে প্রথম ইলিশ রান্না মনে পড়ে গেল..মা বাবাকে তৃপ্তি করে খেতে দেখে যখন নিজে মুখে তুলেছিল...একটুও ভাত খেতে পারেনি..বাবা নিজে ডিম ভেজে এনে ভাত খাইয়ে দিয়েছিল...চোখের জল মুছিয়ে বলেছিল... "একদিন ঠিক শিখে যাবি..."

Comments

Popular posts from this blog

मेरा कुछ सामान...💐

বাবাকে 🙏🏻

তবু তুই রয়ে গেলি....❤️