তোর কারণ

কতদিন খোলা জানলার পাশে বসে কালো আকাশে নীল ল্যাজআলা লাল ঘুড়িটাকে উড়তে দেখিনি...আজ দেখলাম..
কতদিন নখের কোণে রংচটা নেলপলিশ বদলাইনি..আজ রং ভরলাম নখে...
কতদিন তোর বুকের সমান্তরালে থাকা বোতাম আটকাতে...চোখ নামিয়ে বলিনি- "ভালোবাসি".. আজ বললাম...
তারপর শেষ বিকেলে কার্নিশে রাখা ভেজা মনটা তোর রোদ্দুরে শোকালাম...
ঠিক তখনই সেই বোতাম আটা সার্টের বাদিকের বুকপকেট থেকে একঝাক রঙীন প্রজাপতি উড়ে গেল...💐

Comments

Popular posts from this blog

मेरा कुछ सामान...💐

ডিসেম্বরের চোদ্দ সেদিন

খোলা চিঠি।।