স্বপ্ন

সুগার, প্রেশার, ডাক্তার, বদ্যি মিলে হালদারবাবুর আটোসাটো অবস্থা..তাই রবিযাপনও হয়না ঠিকঠাক... লাউ, পেপে এসে চিকেন মটন কে প্রায় রিটায়ার্ড ঘোষিত করেছে..ব্রেকফাস্ট দেখেও মনে আসেনা...আজ সানডে না মনডে..
তবু আজ টেবিল দেখে মহা খুশী হালদারবাবু.ঘুগনীর বাটির পাশে রাখা ফুলকো লুচিগুলো যেন..তার জন্যেই গান গাইছে... "পেয়ার হুয়া ইকরার হুয়া...ডরতা হ্যায় দিল"
সবে নায়িকার হাত ধরতে যাবে...অর্ধাঙ্গিনী এসে ব্যাঘাত ঘটালেন..."এত হেসে হেসে কার স্বপ্ন দেখছেন শুনি...?এই বয়েসে ছেলে মেয়ে সামলে সতীন সামলাতে পারবনা এই বলে দিলাম...টেবিলে স্টু রেখেছি..ব্রেকফাস্টটা করে নেওয়া হোক..."
হালদারবাবু নির্বাক... :O

Comments

Popular posts from this blog

मेरा कुछ सामान...💐

ডিসেম্বরের চোদ্দ সেদিন

খোলা চিঠি।।