শীত ম্যাজিক

আজকে হঠাত্ ভোরেরবেলা..
আমি যখন স্নানের দিকে..
হঠাত্ দেখি তুইও ঠিক আমার পাশেই
আলতো করে আবার দুচোখ কচলে নিলাম..
তবুও তুই আমার পাশেই..
একলা আঙুল আমার আঙুল জড়িয়ে আছে..
ছাড়িয়ে নিয়ে স্নানের ঘরে চলে গেলাম..
ফিরেও দেখি তুই ওখানেই..
সূয্যিটা আজ ভীষণ অলস..
তুইও যেন ওরই মত..
দুষ্টুমিটা মাথায় এল..
ফিস ফিসিয়ে ভালোবাসি বলেই দিলাম কানে কানে
তাইতো সেদিন বলেছিলাম শীতকালটা ম্যাজিক জানে...❤️

Comments

Popular posts from this blog

मेरा कुछ सामान...💐

বাবাকে 🙏🏻

তবু তুই রয়ে গেলি....❤️