পাশে থাকার রোজনামচা

পুবের নরম রোদ্দুর তোমার মুখে..আধবোজা চোখ খুলে পাশে তাকিয়েই তুমি...বন্ধ চোখটা টান করে খুলে দিয়ে জিজ্ঞেস করলাম..."ছেড়ে যাবে না তো?"
তুমি মুখ ঘোরালে..😥

দুপুর বারান্দায় কাকটার চিত্কার..তুমি বিরক্ত..ভুরু টা কুচকাতেই..আমি বললাম.. "ছেড়ে যাবে না তো..?"
তুমি দিব্য কাক তাড়াতে গেলে..😥

বিকেলের চায়ের প্রথম চুমুকে..তোমার মুখে আমেজের ছায়া..
বললাম "ছেড়ে যাবে না তো..?"
তুমি চায়ের প্রতি মনোযোগী..😥

রাতের বিছানায় কপোট রাগ দেখিয়ে তোমার দিকে পিঠ দিলাম..
তবু ডেকে তুললে..আমার লেখার ডায়েরী দেখিয়ে বললে.. "এর ওপরও রাগ না কী..?"
মুখ ঘোরালাম..ঘুমের অভিনয়..
তুমি বললে... "আজ তবে আমিই লিখি..."
সকালে ডায়েরী দেখলাম...

"ঘুম ভাঙা ভোরে পাশে থাকব..কাক ডাকা বিষণ্ণ দুপুরে পাশে থাকব..চায়ের চুমুকে পাশে থাকব...আর কবিতার ডায়েরীতেও পাশে থাকব..."😍

পুবের নরম আলো এসে পড়ল আমার ডায়েরীতে❤️
ছোঁয়া পেলে কবিতাও প্রাণ পায়...💖

Comments

Popular posts from this blog

मेरा कुछ सामान...💐

বাবাকে 🙏🏻

তবু তুই রয়ে গেলি....❤️